Monday, December 1, 2025

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ারে

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা মেডিকেল টিম এভারকেয়ারে



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার (০২ ডিসেম্বর) ঢাকায় আসবে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে বিদেশি মেডিকেল টিম। তারা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এদিকে মেডিকেল বোর্ডের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।

এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চেয়ারপারসন অত্যান্ত অসুস্থ। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন সেই দোয়া সবাই করছি।’ 



No comments:

Post a Comment

লা লিগায় বড় ম্যাচে রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিকো

লা লিগায় বড় ম্যাচে রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিকো স্প্যানিশ লিগে আজ বড় ম্যাচ।  রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাথলেটিকো মাদ্রিদ।  ক্যা...